Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

তাহের বলেন, ড. ইউনূসের সঙ্গে কদর্য ও অশালীন ভাষা ব্যবহার করে হেনস্তা করা অগ্রহণযোগ্য এবং অত্যন্ত নিন্দনীয়। বিশ্ববাসীর কাছে সম্মানিত নোবেল বিজয়ী ইউনূসকে হেনস্তার মাধ্যমে বাংলাদেশের সব নাগরিক ও রাষ্ট্র হিসেবে দেশকে বিশ্বে অপমানিত ও খাটো করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে বিদেশে সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদের দোসররা বিদেশে থেকে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং প্রবাসী ও সফররত দেশপ্রেমিক বাংলাদেশিদের নিরাপত্তা বিঘ্নিত করছে। তাহের বলেন, শান্তিপ্রিয় ও প্রবাসী বাংলাদেশিরা এসব ষড়যন্ত্র রুখে দেশের কল্যাণে কাজ করবেন। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তাদের দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।