Web Analytics

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এটি ছিল যুদ্ধ শুরুর পর দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, এই আলোচনায় বিলিয়োনিয়ার ইলন মাস্কও অংশ নেন। ফোনালাপটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ২৪ মার্চ।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের শীর্ষ নেতার এমন সংবেদনশীল আলোচনায় কোনো বেসরকারি ব্যক্তির উপস্থিতি অত্যন্ত অস্বাভাবিক। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ও মোদির মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির সম্পর্ক ভালো এবং এটি ছিল একটি গঠনমূলক আলোচনা।

এই ফোনালাপটি এমন সময়ে হয়েছে যখন ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে একাধিক হামলা এবং আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার মতো ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।