Web Analytics

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। দু’জন ইইউ কূটনীতিক জানিয়েছেন, সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের মধ্যে রাজনৈতিক সমঝোতা হয়েছে এবং বিদ্যমান নিষেধাজ্ঞার মানদণ্ড পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নৌ চলাচলের স্বাধীনতা খর্বের জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনা সম্ভব হবে। ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্ভাব্য তালিকা প্রস্তুত করবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এতে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বন্ধ হয়ে যায় এবং বাজারে অস্থিরতা দেখা দেয়। এর আগে ইইউ জানুয়ারিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এবং মার্চে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েকজন ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়।

এই নতুন পদক্ষেপের ফলে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে প্রণালির অস্থির পরিস্থিতির মধ্যে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।