Web Analytics

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্সশিট অনুমোদিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক সভায় সভাপতিত্ব করেন এবং ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান স্বাগত বক্তব্য দেন। ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডাররা ভার্চুয়ালি অংশ নেন।

চেয়ারম্যান তার বক্তব্যে ২০২৫ সালের সাফল্যকে গ্রাহকদের আস্থা, কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতা এবং সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন। তিনি উন্নত প্রযুক্তি ব্যবহার, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন ও খেলাপি ঋণ হ্রাসের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি, ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় দূরদর্শী নীতিমালা ও আর্থিক ভিত্তি শক্তিশালীকরণের ওপর গুরুত্ব দেন।

ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ২০২৫ সালের কার্যক্রম ও ২০২৬ সালের পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি খেলাপি ঋণ আরও কমানো, ক্যাশলেস ব্যাংকিং ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ২০২৫ সালে ব্যাংকের ইপিএস ছিল ১.১০ টাকা, এনএভিপিএস ২৪.৩৫ টাকা এবং এনওসিএফপিএস ৫.৯৫ টাকা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।