Web Analytics

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। রয়টার্স জানিয়েছে, রোববার ওভার-দ্য-কাউন্টার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান অনিশ্চিত পরিস্থিতি অব্যাহত থাকলে সোমবার অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছাতে পারে।

আইসিআইএসের জ্বালানি ও রিফাইনিং বিভাগের পরিচালক অজয় পারমার বলেন, সামরিক হামলা সাধারণত তেলের দাম বাড়ায়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালির সম্ভাব্য বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট তেল, কনডেনসেট ও পেট্রোলিয়াম পণ্যের ১৫ থেকে ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ৩০ শতাংশের বেশি এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি অচলাবস্থা দেখা দিলে তেলের দাম ১০০ ডলারের সীমা ছাড়িয়ে যেতে পারে। এই প্রণালি দিয়ে পরিবহন করা তেলের প্রায় ৮২ শতাংশ এশিয়ায় এবং বাকি অংশ ইউরোপে যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।