Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের নামে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রোববার বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও আধুনিকায়ন করা কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ডিএসসিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনটি সংস্কার ও আধুনিকায়ন করেছে। অনুষ্ঠানে মো. আবদুস সালাম ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা বলেন। সিপাহী বিপ্লবের স্মৃতিবিজড়িত এ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাটি অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের কথা উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার জন্য ধূপখোলা মাঠ যথাযথভাবে বরাদ্দ দেওয়ার ঘোষণাও দেন প্রশাসক। তিনি পুরান ঢাকাকে কেন্দ্র করে সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিতে বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধ ও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে নাগরিক সচেতনতা তৈরিতেও শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।