Web Analytics

ভারতে পাকিস্তানি নাটক, গান ও চলচ্চিত্র প্রচার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ থাকলেও দেশটির দর্শকদের মধ্যে এসব কনটেন্টের জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নিজাত’ নিয়ে আগ্রহ তুঙ্গে। সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান সম্প্রতি নয়াদিল্লিতে নাটকটির প্রদর্শনীর আয়োজন করেন। ৪৫ জনের জন্য নির্ধারিত আয়োজনে অংশ নিতে সাতশর বেশি মানুষ আবেদন করেন।

সামাজিকমাধ্যমে দর্শকেরা নাটকটির দৃশ্য, গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করছেন এবং বিভিন্ন শহরে দলবদ্ধ প্রদর্শনীর আয়োজন হচ্ছে। তবে পুলিশের নজরদারির কারণে বেঙ্গালুরুতে অন্তত দুটি প্রদর্শনী বাতিল হয়েছে। নাটকের আবু বকর চরিত্রটি ভারতীয় দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়; তাদের মতে, চরিত্রটির সহানুভূতিশীল আচরণ আকর্ষণের প্রধান কারণ।

২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের উত্তেজনা আরও বাড়ে এবং চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হয়। এরপর প্ল্যাটফর্মগুলো থেকে পাকিস্তানি কনটেন্ট সরানো হলেও দর্শকেরা ভিপিএন ও প্রক্সি ব্যবহার করছেন। টপ১০ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়েছিল। এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজা বলেন, তাদের মোট ভিউয়ের ৩০ থেকে ৩৫ শতাংশ ভারত থেকে আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।