Web Analytics

সুনামগঞ্জের হাওরে ধান কাটার মৌসুম শুরু হলেও শ্রমিক সংকট, ডিজেল ঘাটতি, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। অনেক হাওরে ধান অর্ধেক ডুবে থাকায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কোথাও কোথাও ধান কাটা শুরু হলেও বেশিরভাগ হাওরে এখনো জলাবদ্ধতা রয়েছে, ফলে কৃষকরা প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে ফসল ঘরে তোলার অপেক্ষায় আছেন।

কৃষি বিভাগের তথ্যমতে, জেলার ১২টি উপজেলায় ৭৫৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে এবং ৩,১৮৯ হেক্টর জমি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বছর দুই লাখ কৃষক ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেছেন, যার বাজারমূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। ৯০০ হারভেস্টার ও রিপার মেশিন প্রস্তুত থাকলেও পানির কারণে ব্যবহার সীমিত। শ্রমিক সংকট মোকাবিলায় কৃষকরা ১৫ দিনের জন্য বালু ও পাথর মহাল বন্ধ রাখার দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করা হয়েছে এবং জলাবদ্ধ এলাকায় পানি অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ মে’র মধ্যে ধান কাটা শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।