Web Analytics

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ফোনালাপ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষ বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ইরানসহ পুরো অঞ্চলের সংঘাত পরিস্থিতি পর্যালোচনা করেন। তাজানি পরিস্থিতির অবনতি রোধে জরুরি ভিত্তিতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দেন।

তিনি হরমুজ প্রণালি পুনরায় খোলার প্রয়োজনীয়তা তুলে ধরে সতর্ক করেন যে, বর্তমান অচলাবস্থা খাদ্য নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর, বিশেষ করে আফ্রিকায়, নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাজানি আরও বলেন, সামরিক উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির উন্নয়ন ইতালির জন্য একটি ‘রেড লাইন’, যা বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে।

তিনি ইরানকে আহ্বান জানান হিজবুল্লাহর ওপর প্রভাব ব্যবহার করে ইসরাইলের বিরুদ্ধে হামলা বন্ধে ভূমিকা রাখতে এবং লেবাননে শান্তি প্রতিষ্ঠায় আলোচনার পথ জোরদার করতে। তাজানি পুনর্ব্যক্ত করেন যে ইতালি শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।