Web Analytics

নেপালের রসুয়া জেলায় চোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মোহনার কাছে গড়ে ওঠা একটি বড় প্রাকৃতিক হ্রদে ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার নেপালি সেনাবাহিনীর বরাত দিয়ে রসুয়ার প্রধান জেলা কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার এ তথ্য জানান। নেপাল-চীন সীমান্তসংলগ্ন এই হ্রদের ভাঙনে ভোটেকোশি নদীতে আবার আকস্মিক পানির ঢলের আশঙ্কা তৈরি হয়েছে।

চীনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সতর্ক করেছিল যে হ্রদটি পানিতে উপচে পড়ছে এবং যেকোনো সময় ভেঙে যেতে পারে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, ভোটেকোশি নদীর পানির উচ্চতা বেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ধুনছে ও রসুয়ায় থাকা হেলিকপ্টার দিয়ে ভোটেকোশি এবং আশপাশের এলাকায় আকাশপথে জরিপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের হিসাবে, বৃহস্পতিবার সকালে হ্রদটিতে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি ছিল এবং পরের তিন দিনে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশের আশঙ্কা ছিল। বুধবারের বন্যায় তিমুরে ও স্যাফ্রুবেশিতে সড়ক, সেতু ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়; বহু মানুষ এখনো নিখোঁজ। কত পানি বেরিয়েছে তা নিশ্চিত নয়, জরিপের পর ঝুঁকির বিস্তারিত জানা যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।