Web Analytics

রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের গ্রেপ্তার ও দলটি নিষিদ্ধের দাবি তুলেছেন স্থানীয় রাজনৈতিক নেতা, জুলাইযোদ্ধা ও সাধারণ মানুষ। গত মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জি এম কাদের প্রকাশ্যে গণভোটে ‘না’-এর পক্ষে অবস্থান নেন। এর পরদিন বুধবার বিএনপি, জামায়াত, এনসিপি ও স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এবং অতীতে স্বৈরাচার সরকারের সুবিধাভোগী ছিল।

স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে জাতির সঙ্গে বেঈমানি করেছে। তারা বলেন, দলটি ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা করে ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। জুলাইযোদ্ধা ও বিরোধী নেতারা দাবি করেন, জি এম কাদেরের এই অবস্থান দেশকে অস্থিতিশীল করছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, দলটি গণভোটে ‘না’-এর পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।