Web Analytics

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদ এখন থেকে দিনে দুই বেলা অধিবেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই সিদ্ধান্ত জানানো হয়। চিফ হুইপ নুরুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৩টায় দুটি সেশনে অধিবেশন চলবে।

তিনি আরও জানান, সরকারি বিল পাসের গতি বাড়াতে বৃহস্পতিবারের ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করা হয়েছে। প্রয়োজনে শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো দ্রুত সময়ের মধ্যে সব অধ্যাদেশকে আইনে রূপান্তর করা।

সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আইন প্রণয়ন সম্পন্ন করতে সংসদের এই সিদ্ধান্তকে জরুরি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।