Web Analytics

বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক সমাধানের পথেই থাকতে চায় ইরান, তবে কোনো ধরনের চাপের কাছে তেহরান নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন ইতালিতে নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত আলী আকবর রেজায়ি। গত মাসে দায়িত্ব নেওয়ার পর ইতালির কোরিয়েরে দেলা সেরাকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনা বন্ধ হয়নি, যদিও অগ্রগতি ধীরগতির।

আলোচনায় ইরানের চারটি গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে রেজায়ি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না, আত্মসমর্পণও করবে না এবং কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানকে সমর্থন করে। অন্য পক্ষগুলো সত্যিকার অর্থে যুদ্ধের অবসান চাইলে ইরান আলোচনায় বসতে প্রস্তুত বলেও তিনি জানান। ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে নির্ধারিত পর্যবেক্ষণ ও যাচাইব্যবস্থায় ফেরার আগ্রহের কথাও বলেন তিনি।

হরমুজ প্রণালি প্রসঙ্গে রেজায়ি বলেন, কৌশলগত জলপথটিকে যুদ্ধের আগের অবস্থায় হুবহু ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তবে এর নিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা একটি সম্ভাব্য সমাধান হতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় নিয়ে তিনি বলেন, মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং এটিকে ট্রাম্পের ধারাবাহিক পরাজয়ের অংশ হিসেবে বর্ণনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।