Web Analytics

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে জনতার দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তিনি বলেন, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছে জোট এবং দাবি পূরণ করেই ঘরে ফিরবে। সমাবেশ শেষে সকাল ৮টায় রংপুরের উদ্দেশে গাড়িবহর যাত্রা শুরু করে।

শফিকুর রহমান বলেন, লংমার্চ দেখে সরকারের মাথা গরম করা উচিত নয়; আট দফা দাবি যেকোনো সময় আরও বাড়তে পারে বা এক দফায় পরিণত হতে পারে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের আইন প্রণয়ন নিয়ে অভিযোগ তোলেন এবং বিভিন্ন স্থানে লংমার্চের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করেন। তিনি বলেন, এসব করে গণজোয়ার ঠেকানো যাবে না।

এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশকে সঠিক পথে আনতে এই লংমার্চ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, হরতাল-অবরোধ ছাড়া দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে জোট। আয়োজকেরা জানান, এক হাজারের বেশি গাড়ি যুক্ত হতে পারে। রংপুরের সমাপনী সমাবেশের আগে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা হবে। সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।