রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইন মন্ত্রণালয় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে। শনিবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৪৯২ ধারার বিধান অনুযায়ী ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নং ৩৫, তারিখ ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২০১ ধারায় রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।