Web Analytics

নাটোর শহরের কানাইখালী এলাকায় ১১ দলীয় জোটের জেলা শাখা আয়োজিত এক সেমিনারে বক্তারা গণভোটের রায় অনুযায়ী দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। শনিবার বিকেলে অনুষ্ঠিত সেমিনারের শিরোনাম ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’।

বক্তাদের ভাষ্য, গণভোটের রায় বাস্তবায়ন না হলে তা হাজারো শহীদের সঙ্গে বেঈমানী হিসেবে বিবেচিত হবে এবং দেশের মানুষ তা মেনে নেবে না। তারা বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ করণীয়ও উঠে আসে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহ্দী এবং প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি। জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিরা অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।