Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’ এবং তাঁর প্রশাসন আদালতটিকে অকার্যকর করে দেবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি আইসিসির ভূমিকার কঠোর সমালোচনা করেন।

ট্রাম্প বলেন, আইসিসি মনে করে তারা যেকোনো দেশে প্রবেশ করে রাষ্ট্রপ্রধানদের গ্রেপ্তার করতে পারে, যদিও এমন অধিকার তাদের নেই। তিনি দাবি করেন, চীন প্রথমবারের মতো আদালতটির কথিত অপব্যবহার ও সীমা লঙ্ঘনের নিন্দা জানাতে সম্মত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিষয়টি সম্মিলিতভাবে নিন্দা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন আইসিসিকে অকার্যকর করার অঙ্গীকার করেছে এবং গত মাসেও যুক্তরাষ্ট্র আদালতটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। গাজায় সংঘটিত গণহত্যার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই ট্রাম্প প্রশাসন আইসিসির ওপর ক্ষুব্ধ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।