Web Analytics

বেঙ্গালুরু থেকে লখনৌগামী ১৭৮ যাত্রীবাহী ইন্ডিগোর একটি বিমান শৌচালয় থেকে হাতে লেখা হাইজ্যাকের হুমকির নোট উদ্ধারের পর বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ফিরে যায়। যাত্রা শুরুর কিছুক্ষণ পর এক যাত্রী নোটটি উদ্ধার করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। নোটে বলা হয়, ঠিক ৬টা ৩০ মিনিটে বিমানটি হাইজ্যাক হবে এবং বার্তাটি অগ্রাহ্য করলে ফল ভোগ করতে হবে।

নোটটি পাওয়ার পর পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। এরপর বিমানটি ঘুরিয়ে বেঙ্গালুরুতে ফিরিয়ে নেওয়া হয়। অবতরণের পর সব যাত্রীকে বিমান থেকে নামানো হয় এবং নিরাপত্তাকর্মীরা বিমানটিতে তল্লাশি চালান।

পুলিশ যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের হুমকির ঘটনা নতুন নয়। তবে দিওয়ালি উৎসবের সময় বিমান হাইজ্যাকের হুমকিসংবলিত এই চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।