Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরাইলকে লক্ষ্য করে ‘বিধ্বংসী আক্রমণ’ চালানোর ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে বিপ্লবী বাহিনী জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শিগগিরই শুরু হবে।

এই ঘোষণা আসে ঠিক তখনই, যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। কান্নাভেজা কণ্ঠে উপস্থাপক ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন।

বিপ্লবী গার্ডের এই ঘোষণা ও নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত ইঙ্গিত দেয় যে, ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।