Web Analytics

রাজধানীর জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস শনিবার ঘোষণা করেছে যে, সন্ধ্যা ৬টার পরের সব সিনেমা শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রবিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। যারা অগ্রিম টিকিট কিনেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ায় টাকা ফেরত দেওয়া হবে।

ঈদ উৎসবের পরপরই এই ঘোষণা দর্শকদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে, কারণ সন্ধ্যার পরের শোগুলোই প্রেক্ষাগৃহের প্রাইম টাইম হিসেবে ধরা হয়। ব্লকবাস্টারের সিদ্ধান্তের পর স্টার সিনেপ্লেক্সের দর্শকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে, যেহেতু অধিকাংশ দর্শক সন্ধ্যার পর সিনেমা দেখতে যান।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহউদ্দিন আহমেদ জানান, তারা সরকারি নির্দেশনা পর্যালোচনা করছেন এবং আপাতত সোমবার পর্যন্ত সন্ধ্যা ৬টার পরের সব শো স্থগিত রেখেছেন। দেশের অন্যান্য প্রেক্ষাগৃহও একই পথে হাঁটছে বলে জানা গেছে, যা সিনেমা বাজারে নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।