Web Analytics

বাংলাদেশ নারী ক্রিকেট দল ইতিহাস গড়েছে শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো পরাজিত করে। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে লাল-সবুজের কন্যারা তিন উইকেটে জয় পায়। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষদিকে কিছুটা চাপে পড়লেও নয় বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। দলের পক্ষে ইমেশা দুলানি ৫২ ও হানসিমা করুণারত্নে ৫৪ রান করেন। বাংলাদেশের রিতু মনি তিনটি ও নাহিদা আক্তার দুটি উইকেট নেন। জবাবে শারমিন আক্তারের ১২৭ বলে ৮৬ রানের ইনিংস, সোবহানা মোস্তারির ৪১ ও স্বর্ণা আক্তারের ৩৫ রানে বাংলাদেশ ৪৮.৩ ওভারে সাত উইকেটে ২০৬ রান তুলে জয় পায়।

এই জয়ে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।