আইনমন্ত্রী মো. আনিসুল হক সংসদে জানিয়েছেন, জনগণকে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা মোট ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিকভাবে প্রভাবিত মামলা প্রত্যাহার করা হয়েছে। বুধবার সরকারি দলের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। তিনি আরও বলেন, বাকি রাজনৈতিক মামলাগুলোও যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।
সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আদালতের মাধ্যমে খালাস পাওয়া ও নির্দোষ প্রমাণিত ব্যক্তির সঙ্গে আইন অনুযায়ী আচরণ করা তার মৌলিক অধিকার। তিনি উল্লেখ করেন, অতীতে অনেক শিক্ষক, এমনকি মৃত ব্যক্তির বিরুদ্ধেও মামলা করা হয়েছিল। প্রতিবন্ধী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও মামলা দায়েরের ঘটনা ঘটেছে।
মন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে আবেদন করার আহ্বান জানান এবং বলেন, বিষয়টি সরাসরি আইন মন্ত্রণালয়ের আওতাধীন নয়, তবে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।