Web Analytics

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই জাতীয় সনদকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার, সরকারি দল ও বিরোধী দলগুলোর আলোচনার মাধ্যমে আইনি ও সাংবিধানিক পদক্ষেপ নিতে হবে। সোমবার উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিটি) ‘জুলাই স্মৃতি’ ও ‘তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, জুলাই সনদ গণতন্ত্র রক্ষায় অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি প্রতিষ্ঠা করতে সবাইকে একত্রে কাজ করতে হবে। তিনি সতর্ক করেন, গণতন্ত্রবিরোধী শক্তি বিদেশি মদদ ও অর্থের জোরে পুনরুত্থান ঘটাতে পারে। সাম্প্রতিক পরিবর্তনের ফলে মতপ্রকাশের স্বাধীনতা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও গণমাধ্যমসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করেছিল এবং বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার উদ্যোগ নিয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।