Web Analytics

মাগুরার আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার, ২৫ আগস্ট ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার, ২৪ আগস্ট শুনানি শেষে রায়ের এই দিন নির্ধারণ করেন।

গত ১১ আগস্ট এই বেঞ্চে শুনানি শুরু হয় এবং অগ্রাধিকার ভিত্তিতে তা পরিচালিত হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখিও রাষ্ট্রপক্ষের সঙ্গে ছিলেন।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০২৫ সালের ১৭ মে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন এবং বাকি তিন আসামিকে খালাস দেন। মার্চের শুরুতে নিজনান্দুয়ালী গ্রামে শিশুটি নির্যাতনের শিকার হয় এবং ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনতে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চেই মামলাটি শুনানি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।