Web Analytics

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার কারণে দেশটির দৈনিক তেল সরবরাহের সক্ষমতা ৭ লাখ ব্যারেল কমেছে, যা বর্তমান রপ্তানির প্রায় ১০ শতাংশ। মন্ত্রণালয় জানায়, হামলার মধ্যে পাইপলাইনের একটি পাম্পিং স্টেশনও ছিল, যার ফলে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে।

ইরানের হামলায় জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে এটি সৌদি সরকারের প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি। এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের ইসলামাবাদে উচ্চপর্যায়ের শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে। ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পর উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহনে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের গুরুত্ব আরও বেড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মানিফা ও খুরাইস তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোতেও হামলা হয়েছে, যা সৌদির জ্বালানি কার্যক্রমে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।