Web Analytics

জুলাই বিপ্লবের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার দুপুরে এ আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনাল মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছে। শুনানির দিন গ্রেপ্তার আট আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আদালতের কার্যক্রমের শুরুতে আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করা হয়। পরে উপস্থিত আসামিদের কাছে তারা দোষ স্বীকার করবেন কি না জানতে চায় ট্রাইব্যুনাল। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর ট্রাইব্যুনাল ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।

গ্রেপ্তার আটজনের মধ্যে রয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মজিবুর রহমান ও সাবেক কনস্টেবল হোসেন আলী। পলাতক ১৮ আসামির উল্লেখযোগ্যদের মধ্যে আছেন ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।