Web Analytics

জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী সরকারি কর্মচারীদের ভাতা ও সুবিধার বিস্তারিত নির্দেশনা জারি করেছে সরকার। নতুন কাঠামোয় বাড়িভাড়া ভাতা সর্বোচ্চ মূল বেতনের ৬০ শতাংশ এবং চিকিৎসা ভাতা মাসে সর্বোচ্চ ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বাড়িভাড়ার নতুন হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মচারীরা বিদ্যমান নিয়ম ও হারেই এ ভাতা পাবেন।

গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত কর্মচারীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন। গ্রেড ও কর্মস্থলভেদে এ হার কমে অন্যান্য এলাকায় সর্বনিম্ন ২৫ শতাংশ হবে। সরকারি বাসভবনে থাকা কর্মচারীরা বাড়িভাড়া ভাতা পাবেন না। কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০ বছর বয়স পর্যন্ত ৩ হাজার টাকা এবং এরপর পিআরএল শেষ হওয়া পর্যন্ত ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরা বয়সভেদে ৩ হাজার থেকে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। বাংলা নববর্ষ ভাতা মূল বেতন বা নিট পেনশনের ১৫ শতাংশ হবে। শিক্ষা সহায়ক ভাতা সন্তানপ্রতি ৫০০ টাকা, সর্বোচ্চ দুই সন্তানের জন্য ১ হাজার টাকা। গ্রেড-১১ থেকে ২০-এর কর্মচারীদের জন্য শর্তসাপেক্ষে মাসে ৫০০ টাকা টিফিন ভাতা রাখা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।