Web Analytics

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামে মাহবুব (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেলে ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গৌরীপুর ফাঁড়ির পুলিশ। নিহত মাহবুব দেবিদ্বার উপজেলার নোয়াপুর গ্রামের আশরাফ মিয়ার ছেলে। তিনি প্রায় নয় মাস ধরে স্ত্রী সানজিদা আক্তারকে নিয়ে ওই এলাকায় বসবাস করছিলেন এবং জীবিকার জন্য অটোরিকশা চালাতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আর্থিক সংকটের পাশাপাশি মাহবুব মোবাইল গেম ফ্রি ফায়ারে আসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। ঘটনার দিন সকালে গেম খেলা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্ত্রী কাজে বেরিয়ে গেলে বিকেলে ফিরে এসে ঘরের দরজা বন্ধ পান এবং ভেতরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় পাঠায়। পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।