Web Analytics

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং একই সঙ্গে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান জানিয়েছে, তারা লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একমত হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, চীন এই চুক্তিকে স্বাগত জানায় এবং পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে প্রশংসা করে। তিনি আশা প্রকাশ করেন যে নির্ধারিত সময় অনুযায়ী চুক্তি স্বাক্ষরিত হবে এবং হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল দ্রুত পুনরায় শুরু হবে।

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জটিল বিষয়গুলোর বিস্তারিত এখনো স্পষ্ট নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।