Web Analytics

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯৫ ডলারের নিচে রয়েছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩৭ মিনিটে ব্রেন্টের দাম ১০ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ০৩ ডলারে পৌঁছায়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। একই দিনে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ২ শতাংশ। ইয়েমেনের হুথিরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক জেলায় হামলার দাবি করার পর বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।

একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানের পেতে রাখা মাইনে অন্তত দুটি জাহাজ আঘাত পায়। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসের ছুটি থাকায় বৃহস্পতিবার ডব্লিউটিআই তেলের লেনদেনের আনুষ্ঠানিক নিষ্পত্তি হওয়ার কথা নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।