Web Analytics

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর বিষয়।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, বুধবার রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়া হয়। তদন্ত শেষ হওয়ার আগেই স্থানীয় থানার ওসির মন্তব্য নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সংসদ সদস্য ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

স্পিকার ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করার কথা বলেন। তিনি দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ এবং যথাযথ প্রতিবিধান নিশ্চিত করার নির্দেশ দেন। অধিবেশনের শুরুতে নাহিদ ইসলামকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হলেও ঘটনার জরুরি গুরুত্ব বিবেচনায় তাকে তাৎক্ষণিকভাবে বক্তব্যের সুযোগ দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।