Web Analytics

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পর লোহিতসাগরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, হুতিদের হুমকির পর ইয়েমেন উপকূলের কাছে অন্তত সাতটি তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যপোত দিক পরিবর্তন করেছে। সৌদি তেল নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করা লাইবেরিয়ার পতাকাবাহী ‘রোডোস’ জাহাজ বাবেল মানদেব প্রণালির কাছ থেকে ঘুরে যায়, আর জাজান বন্দর ত্যাগ করা ‘মাইকা’ নামের ট্যাংকারও একইভাবে পথ বদলায়। চীন থেকে সৌদি বন্দরের উদ্দেশে আসা আরও কয়েকটি জাহাজও এডেন উপসাগর ও আরব সাগরে অবস্থান পরিবর্তন করেছে।

হুতিরা শিপিং কোম্পানিগুলোকে ইমেইলে সতর্ক করে জানিয়েছে, সৌদি বন্দরে পণ্য ওঠানো বা নামানো নিষিদ্ধ এবং নির্দেশ অমান্য করলে হামলা চালানো হবে। তারা দাবি করেছে, ইয়েমেনের বন্দর ও বিমানবন্দরে সৌদি অবরোধের জবাবেই এই পদক্ষেপ। সৌদি আরব অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক আইন অনুযায়ী জাহাজ সুরক্ষার আশ্বাস দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নৌ-মিশন ‘অ্যাসপিডেস’ ঝুঁকি না কমা পর্যন্ত লোহিতসাগর ও এডেন উপসাগর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি বৈশ্বিক তেলবাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং সৌদি আরবকে বিকল্প দীর্ঘ রুটে তেল পাঠাতে বাধ্য করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।