Web Analytics

রেললাইনে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেসের সম্পূর্ণ যাত্রা বাতিল করা হয়েছে। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত অংশের যাত্রা বাতিল করা হয়েছে। বুধবার সকাল থেকে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে এবং বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, চট্টগ্রাম নগরের ষোলশহর-জানালিহাট সেকশনের মাঝামাঝি স্থানে রেললাইন প্রায় দুই ফুট পানিতে তলিয়ে গেছে। পানি না কমায় কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে ছাড়তে পারেনি। তবে বিকেল ৪টায় ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। যেসব যাত্রী কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন এবং ঢাকায় ফিরতে চান, তারা একই টিকিটে এই ট্রেনে যেতে পারবেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নেমে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।