Web Analytics

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত কর্মী ও সাংবাদিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। ৭ জানুয়ারি ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘জেএএম সংস্থা’র পক্ষ থেকে ১,২০০ জনকে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট দেওয়া হয়। কিন্তু ব্যাংকে জমা দেওয়ার পর দেখা যায়, অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় সব চেকই বাউন্স হয়েছে। কিছু চেকে স্বাক্ষর না থাকায় সেগুলোও গ্রহণ করা যায়নি।

ভুক্তভোগীরা জানান, তারা সম্মাননা নিতে গিয়ে অপমানের শিকার হয়েছেন। আসলাম চৌধুরী ১৬ জানুয়ারি টাকা জমা দেওয়ার আশ্বাস দিলেও ব্যাংকে গিয়ে দেখা যায়, অ্যাকাউন্টে খুব অল্প টাকা রয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ব্যালেন্স সংকট ও স্বাক্ষরজনিত ত্রুটির কারণে চেকগুলো গ্রহণযোগ্য হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, এটি রাজনৈতিক প্রচারের অংশ ছিল, প্রকৃত সহায়তা নয়।

এ বিষয়ে আসলাম চৌধুরী বলেন, তার ম্যানেজার চেকগুলো দিয়েছেন এবং ব্যবসায়িক টানাপোড়েনের কারণে সমস্যা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, চলতি মাসের ১০ তারিখের মধ্যে সব টাকা পরিশোধ করা হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে একাধিক ব্যাংকে বড় অঙ্কের ঋণ খেলাপির অভিযোগও রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।