Web Analytics

২০২৬ সালের ১৬ মে প্রকাশিত আমার দেশ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) আব্দুর রহিম প্রামাণিক একযুগেরও বেশি সময় ধরে একই কর্মস্থলে থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িত রয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পৌরসভার প্রশাসনিক ও আর্থিক সব সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণে ছিল এবং তৎকালীন মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঙ্গে যোগসাজশে উন্নয়ন প্রকল্পের নামে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মৃত্তিকা অ্যাগ্রো ফার্ম ও মাহমুদুন্নবী কনস্ট্রাকশনসহ কয়েকটি প্রতিষ্ঠানের জামানতের প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সাবেক প্রকৌশলী ও কাউন্সিলররা দাবি করেন, ঠিকাদারদের কাছ থেকে বিল ছাড়ের জন্য কমিশন নেওয়া হতো। অভিযোগ তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

অভিযোগের বিষয়ে আব্দুর রহিম প্রামাণিক বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, সব বিল যথাযথ নিয়মে পরিশোধ করা হয়েছে এবং তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।