Web Analytics

সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে বড় ধরনের শুল্কছাড় দিয়েছে বাংলাদেশ সরকার। পণ্য দুটির আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সোমবার প্রকাশিত বিশেষ সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব প্রজ্ঞাপনটি জারি করেন। শুল্ক কর্মকর্তাদের মতে, দুই ধরনের শুল্ক কমানোর ফলে আমদানি পর্যায়ের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। এতে স্থানীয় বাজারে কাঁচা মরিচ ও টমেটোর খুচরা মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

১৭ আগস্ট সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ দুই পণ্যের আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করা হয়। সরকার বলেছে, মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ বিঘ্ন ও উৎপাদন ঘাটতিতে দাম অস্বাভাবিক বাড়তে পারে। গেজেটে কাঁচা মরিচের জন্য এইচএস কোড ০৭০৯.৬০.১৯ এবং টমেটোর জন্য ০৭০২.০০.১৯ নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।