Web Analytics

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, অসুস্থ, দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষার সব ব্যয়ে সরকার সহযোগিতা করবে। শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত সহায়তার চেক অসুস্থ, দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। মন্ত্রী বলেন, শ্রমিকদের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে এবং অসুস্থ ও আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তাও দিচ্ছে।

তিনি জানান, রিকশাচালকসহ বিভিন্ন পেশার শ্রমিক কঠিন রোগে আক্রান্ত হলে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে সহায়তা পেতে পারেন। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়নের মাধ্যমে আবেদন করলে যাচাই দ্রুত হবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ও যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।