Web Analytics

যুক্তরাজ্যের ওয়ার্ক অ্যান্ড পেনশনস মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বলেছেন, ইরানে মার্কিন ও ইসরাইলি হামলা ন্যাটোর যুদ্ধ নয়। বিবিসি রেডিও ৪–এর টুডে অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পদক্ষেপ, ন্যাটোর নয়।

তিনি ব্যাখ্যা করেন, ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১২টি দেশ নিয়ে ন্যাটো গঠিত হয়েছিল, এবং জোটটির মূল নীতি আর্টিকেল–৫ অনুযায়ী একটি সদস্য দেশের ওপর হামলা মানেই সব সদস্য দেশের ওপর হামলা। তবে তিনি স্পষ্ট করেন, কোনো সদস্য দেশ নিজ সিদ্ধান্তে যুদ্ধে জড়ালে তা ন্যাটোর দায়িত্ব নয়। একই অনুষ্ঠানে সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিক কার্টারও বলেন, ন্যাটো এমন কোনো জোট নয় যেখানে এক সদস্যের সিদ্ধান্তে অন্যদের বাধ্য করা হয়।

ম্যাকফ্যাডেন কার্টারের বক্তব্যকে সঠিক বলে উল্লেখ করে জানান, যুক্তরাজ্য ন্যাটোর প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।