Web Analytics

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, অক্টোবর মাসে এখন পর্যন্ত ১৬৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৯৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ২১৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। সাম্প্রতিক ভর্তিতে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮১৬ জন রোগী ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ৩১৩ জন, রাজশাহীতে ২১৭ জন, খুলনায় ২১৪ জন, বরিশালে ১৯৪ জন, রংপুরে ১১৬ জন ও ময়মনসিংহে ৮৪ জন ভর্তি হয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।