Web Analytics

৩ মে ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জাতীয় কনভেনশনে বক্তারা বলেন, দুর্নীতি ও ভুল নীতি সংশোধন ছাড়া বাংলাদেশের জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়। ‘জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেশনে তারা তেলের ওপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।

অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম বলেন, জ্বালানি সংকটের মূল কারণ জ্বালানির অভাব নয়, বরং দুর্নীতি ও নীতিগত ব্যর্থতা। অন্যান্য বক্তা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বিশ্লেষক শফিকুল আলম সার্বভৌমত্ব, আমদানি নির্ভরতা বৃদ্ধি এবং সৌর ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বিদ্যুৎ খাতে অদক্ষতা ও ভর্তুকি ব্যবস্থার সমালোচনা করেন।

বক্তারা সৌর সরঞ্জাম আমদানিতে শুল্ক মওকুফ, ব্যয়বহুল বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা এবং রুফটপ সোলার প্রকল্পে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাদের মতে, দ্রুত সংস্কার না আনলে জ্বালানি নির্ভরতা ও আর্থিক চাপ আরও বাড়বে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।