Web Analytics

সৌদি আরবের উত্তরাঞ্চলীয় সীমান্তে একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ইউনিট দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনটি ধ্বংস করে। এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলেও একাধিক ড্রোন প্রতিহত করার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, কুয়েত জানিয়েছে যে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, আকাশে শোনা বিস্ফোরণের শব্দগুলো তাদের প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার ফল। জনগণকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।