Web Analytics

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার অন্য কোনো আইনগত বা বৈধ পথ নেই। বুধবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে এ বক্তব্য দেন।

শিশির মনির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালে তা সংশোধন করা হয়। চুক্তি অনুযায়ী, এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে বা অবস্থান করলে সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাকে অপরাধ সংঘটিত দেশে হস্তান্তর করা যায়। তার ভাষ্য অনুযায়ী, প্রত্যর্পণের জন্য ওই ব্যক্তির কারাগারে বন্দি থাকা বাধ্যতামূলক নয়; দণ্ডিত ও অভিযুক্ত—উভয়কেই প্রত্যর্পণ করা সম্ভব।

তিনি বলেন, হাসিনাকে ফেরাতে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনবার অনুরোধ পাঠানো হয়েছে। ভারতের একজন নিকটবর্তী ম্যাজিস্ট্রেট বাংলাদেশের নথি যাচাই করবেন এবং গ্রহণযোগ্য হলে প্রত্যর্পণের আদেশ দিতে পারেন। পরে দুই সরকার হস্তান্তরের দিন, সময় ও স্থান নির্ধারণ করবে। শিশির মনিরের মতে, এ প্রক্রিয়ায় পাসপোর্ট, ট্রাভেল পাস বা বিশেষ বিমানের প্রয়োজন নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।