Web Analytics

বরিশালের বাকেরগঞ্জ থানার ভেতরে শনিবার রাতে গ্রেপ্তারকৃত আসামি লায়ন নিলয় পারভেজের ওপর বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। রাত সাড়ে ৮টার দিকে পুলিশের সামনেই এ ঘটনা ঘটে। সূত্র জানায়, নিলয় পারভেজ ফেসবুকে সংসদ সদস্য আবুল হোসেন খানকে কটুক্তি করে ছবি ও ভিডিও পোস্ট করেন। এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।

শনিবার দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঢাকার ভাটারা এলাকা থেকে নিলয়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সেখানে পৌঁছানোর পর যুবদল ও ছাত্রদলের কর্মীসহ ক্ষুব্ধ জনতা তার ওপর হামলা চালায়। থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে মামলায় নিলয়কে গ্রেপ্তার করা হয় এবং হামলার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে নিরাপত্তা হেফাজতে নেয়।

ঘটনার পর থানার পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এবং নিলয় পারভেজ বর্তমানে পুলিশের নিরাপত্তা হেফাজতে রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।