Web Analytics

কাস্টমস কর্মকর্তাদের অসদাচরণের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মচারীরা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। এতে বন্দরে প্রায় ৪৫০টি ট্রাক আটকা পড়েছে। এসবের মধ্যে প্রায় ৪০০টি ট্রাকে পাথর রয়েছে; অন্য ট্রাকগুলোতে নারকেল, ভুসি, শুঁটকিসহ বিভিন্ন পণ্য আছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ১০টি ট্রাক বন্দরে ঢুকলেও জায়গার সংকটের কারণে এরপর ভারত থেকে আর কোনো ট্রাক প্রবেশ করানো যায়নি। আন্দোলনকারীদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তারা অকারণে কর্মচারীদের কার্ড আটকে রাখছেন এবং ফাইল জমার পর নানাভাবে জটিলতা সৃষ্টি করছেন।

আন্দোলনকারীরা হয়রানি বন্ধ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলেছেন। কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, ফাইল আটকে রাখা বা নিয়মবহির্ভূত হয়রানির সত্যতা নেই। বুধবারের বৈঠকে সমাধান হয়নি। সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের কার্যালয়ে বৃহস্পতিবার আবার বৈঠক হওয়ার কথা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।