Web Analytics

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেন। সকাল ১০টার দিকে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিক আন্দোলনের কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে।

ঢাকাসহ গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জেও রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে এবং শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে, তবে আন্দোলন থামেনি। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, সাধারণ শ্রমিকদের আড়ালে পতিত স্বৈরাচারী শক্তি, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং কিছু শিল্পমালিকের সুদূরপ্রসারী ষড়যন্ত্র ও উসকানি এই আন্দোলনের পেছনে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।