Web Analytics

বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয় দিনের জন্য বন্ধ থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে এ সাময়িক বন্ধের তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ে অনলাইনে নিবন্ধনসংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জানিয়েছে, সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে রক্ষণাবেক্ষণ কাজের বিস্তারিত বা বন্ধের সময় বিকল্প কোনো নিবন্ধন ব্যবস্থার কথা উল্লেখ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।