Web Analytics

দীর্ঘ ৩৪ ঘণ্টার যাত্রা শেষে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রওনা দেওয়া চার নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন। শনিবার মহাকাশযানটি সফলভাবে স্টেশনে অবতরণ করে। ‘ক্রু-১২’ নামে পরিচিত এই দলে রয়েছেন মার্কিন নভোচারী জেসিকা মেয়ার ও জ্যাক হ্যাথাওয়ে, ফরাসি নভোচারী সোফি অ্যাডেনো এবং রুশ মহাকাশচারী আন্দ্রেই ফেদিয়ায়েভ। তারা কয়েক মাস সেখানে থেকে বৈজ্ঞানিক গবেষণা চালাবেন।

অভিযানের কমান্ডার জেসিকা মেয়ার বলেন, তারা মহাকাশে মানুষের ২৫ বছরেরও বেশি সময়ের উপস্থিতির উত্তরাধিকার বহন করছেন। জানুয়ারিতে ‘ক্রু-১১’ দলের এক সদস্যের চিকিৎসাজনিত জরুরি অবস্থার কারণে আগেভাগে পৃথিবীতে ফিরে আসার পর এই নতুন দলটি তাদের স্থলাভিষিক্ত হয়েছে। নতুন চারজন যোগ দেওয়ায় ৪০০ কিলোমিটার উচ্চতায় অবস্থানরত স্টেশনে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে।

ফরাসি নভোচারী সোফি অ্যাডেনো দ্বিতীয় ফরাসি নারী হিসেবে মহাকাশে গেছেন এবং তিনি সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে মেডিকেল আল্ট্রাসাউন্ড পরীক্ষার পদ্ধতি যাচাই করবেন। নাসা ২০৩০ সালে আইএসএসের কার্যক্রম সমাপ্ত করার পরিকল্পনা করেছে, ফলে ‘ক্রু-১২’ দলটি শেষ কয়েকটি দলের একটি হতে যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।