Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছাত্রীদের ছবি বিকৃত, অশ্লীল বার্তা পাঠানো এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার, ৩ নভেম্বর শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ক্লাসে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার প্রতিবাদে এবং অভিযুক্তের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে তারা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মেয়েদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করছিল, সংবেদনশীল অঙ্গ নিয়ে মন্তব্য করত এবং ধর্ষণের হুমকি দিত। সম্প্রতি সে এআই ব্যবহার করে কয়েকজন ছাত্রীর আপত্তিকর ছবি তৈরি ও ছড়িয়ে দেয় বলেও অভিযোগ করা হয়। এসব বিষয়ে বিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

শিক্ষার্থীরা জানান, ৮ অক্টোবর পরীক্ষা চলাকালে ১০ জন প্রতিবাদী শিক্ষার্থীকে একটি কক্ষে আটকে রেখে দুপুর পর্যন্ত লিখিত বক্তব্য নেওয়া হয়। তাঁদের দাবি, এরপর প্রায় ২৫ দিন স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে এবং টিসি ও আইনি ব্যবস্থার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ শ্রেণিকক্ষে তালাবদ্ধ করেছিল বলে অভিযোগ; পরে তালা ভেঙে তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।