Web Analytics

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের ৪৯২টি উপজেলার ৫০ শয্যার সরকারি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হাসপাতালে বিশেষায়িত আইসিইউ সুবিধা থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে গণপূর্ত বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে তিনি ৩ জুন ২০২৬ সকালে সচিবালয়ে সাংবাদিকদের জানান।

তিনি আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে পাঁচটি করে শিশু হাসপাতাল নির্মাণ করা হবে, প্রতিটিতে একটি করে আইসিইউ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১,১০০ কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল ভবন তৈরি করা হবে। এছাড়া চীন-বাংলাদেশ যৌথভাবে নারীদের জন্য এক হাজার শয্যার পাঁচটি হাসপাতাল নির্মাণ করবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার দুর্নীতিমুক্ত থেকে জনস্বাস্থ্য সেবা সহজ করতে কাজ করছে।

তিনি আরও জানান, ৬ থেকে ১০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ঘরে ঘরে চিকিৎসা সেবা চালু করা হবে, যা সফল হলে সারাদেশে সম্প্রসারিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।