Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উলামায়ে কেরামকে সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। ৮ আগস্ট সকালে ঢাকার কাকরাইলে জামায়াতের কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের স্লোগান ছিল ‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’।

তিনি বলেন, উলামাদের দায়িত্ব ইমামতি, ওয়াজ-নসিহত ও খুতবায় সীমিত রাখা যাবে না; জাতির ক্রান্তিলগ্নে তাদের পথনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা রাখতে হবে। কোরআন ও সুন্নাহভিত্তিক জ্ঞানচর্চা, সত্য ও ন্যায়ের কথা বলা এবং প্রজ্ঞা ও সুন্দর ভাষায় দাওয়াত দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। মতভিন্নতার কারণে কাউকে অসম্মান না করা এবং উসকানির জবাবে সংযম প্রদর্শনের আহ্বানও জানান।

ডা. শফিকুর রহমান আলিয়া ও কওমি—দুই ধারার মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলেন এবং শিক্ষা, গবেষণা ও আধুনিক জ্ঞানচর্চায় মনোযোগের আহ্বান জানান। সম্মেলনে সাতটি প্রস্তাব পেশ হয়, যার মধ্যে ইসলামী শিক্ষা সংকোচন বন্ধ, ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ, ইমাম-মুয়াজ্জিনদের সার্ভিস রুল ও পে-স্কেল বাস্তবায়ন এবং ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধের দাবি রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।